নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নওয়াপাড়ায় ভৈরব নদে নৌকা বাইচে জনতার ঢল

যশোরের অভয়নগরে নওয়াপাড়ার ভৈরব নদে  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

 শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১২তম এ নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিল্প শহর নওয়াপাড়ায় ছিল উৎসবের আমেজ।

নৌকা বাইচ উপলক্ষে নওয়াপাড়া সেজেছিল বর্ণিল সাজে। বসে ছিলো ভৈরব নদের দু’পাড়ের মানুষের মিলন মেলা, আনন্দ উপভোগের কোন কমতি ছিলোনা।  বেলা বাড়ার সাথে সাথে  লক্ষাধিক মানুষে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় তালতলা খেয়াঘাট থেকে নওয়াপাড়া ফেরি ঘাট পর্যন্ত।

 গতকাল থেকে  ইলিশেগুড়ি বৃষ্টি হলেও তা উপক্ষো করে দুপুর থেকে ভৈরব নদের দুই তীর পরিণত হয়েছিল হাজার হাজার নারী-পুরুষের মিলনমেলা, বাইচকে ঘিরে নদীর দুই ধারে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা

নদীর সৃংখলা রক্ষা করতে বিভিন্ন পয়েন্টে পুলিশ, সেচ্ছা সেবক ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। 

নৌকা বাইচ দেখতে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভৈরব নদের দু কূলে লাখো মানুষের ভিড়। নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট সাতটি বাইচের নৌকা অংশগ্রহণ করে।

 দল গুলো হল কয়রা, দিঘলিয়া, তেরখাদা, মাগুরা, মুকসুদপুর, ও টুঙ্গিপাড়া।

প্রতিযোগীতায় খুলনা জেলার কয়রার খলিলুর রহমানের লাল’ সুন্দরবন টাইগার প্রথম স্থান অধিকার করে।

গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া অপূর্ব রায়ের সাদা জয় মা কালী বাইচের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। মাগুরা জেলার হলুদ’ মাগুরা টাইগার তৃতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র ও বার্ষিক নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান লাভলু প্রমুখ।



Tag
আরও খবর