নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরের গ্যাস লাইট মেরামতকারী রাশেদ আলীর সাফল্য

যশোরের অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামের মোঃ রাশেদ আলী শেখ, দীর্ঘ  ২৩ বছর যাবৎ  পায়ে হেটে, বাইসাইকেল, ভ্যানগাড়ি, মোটরসাইকেল , মিশুকে  করে প্রচার মাইকের মাধ্যমে  সুলভ মূল্যে গ্যাস লাইট সারাই করা, গ্যাস ভরা, গ্যাস ভরা, গ্যাসের চুলা মেরামত  ,পেশার কুকার মেরামত,  ইলেকট্রনিক ফাংশনের কাজ,জ্যাকেটের চেন লাগানো,  ব্যাগ সেলাই চেন লাগানো, এছাড়া মানুষের দৈনন্দন জীবনের নিত্য প্রয়েজনীয়  জিনিস যেমন ঝাটার খিল, পিড়া বেলুন, ধান টানা পাটা সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করে থাকেন।  যা মানুষ ঘরে বসে সেবা পায়। বর্তমানে তিনি একলক্ষ ষাট হাজার  টাকা দিয়ে ৪ আসন বিশিষ্ট ২১৭ সিসি দৃষ্টিনন্দন একটি মিনি প্রাইভেট কার ক্রয় করে রীতিমতো এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন,গাড়িটি পুরাতন হলেও  সঙ্গে আছে গাড়ির বৈধ কাগজপত্র, করেছেন ড্রাইভিং লাইসেন্স, তিনি বলেন,আমি গাড়ি নিয়ে বের হলে উৎসুক জনতা আমার কাছে জানতে চাই, এত সুন্দর গাড়ি কোথায় পেয়েছি, কত দাম, কোথায় পাবো, কথা শুনে বেশ আমার ভালই লাগে । রাশেদের গাড়ির ভিতরে রয়েছে জিনিসপত্র মেরামতের  প্রয়োজনীয় যন্ত্রপাতি, রয়েছে হাতে চালানো সেলাই মেশিন, গ্যাসের চুলা সারায়ের জন্য সঙ্গে রয়েছে গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় যন্ত্রপাতি। রাশেদ বলেন প্রতিদিন খরচ বাদে গড়ে  প্রায় ৫০০ টাকা মত আয় হয়।তিনি বলেন এলাকার রাস্তাঘাট ভালো হয়ে গেলে একটি গ্যারেজ করে ভবিষ্যতে এই গাড়ির মিস্ত্রি হওয়ার ইচ্ছা, অন্যান্য গাড়ি ও থাকবে, এছাড়া জীবনের শেষ ইচ্ছা  হজ্জ করা, আল্লাহ যেন সহায় থাকেন। 


Tag
আরও খবর