কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে তিতুমীরে বিক্ষোভ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ মিছিল করেন তিতুমীরের শিক্ষার্থীরা। 


এসময় শিক্ষার্থীরা ‘ শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না‘ ‘ঢাবির আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও‘ আমার ভাইয়ের উপর হামলা কেন ,জবাব চাই জবাব চাই ‘ স্লোগান দেন 


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন ১৮ তারিখে বন্ধ ঘোষণা করা হয় তখন থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন চালিয়ে গেছে কিন্তু এখন আপনারা এসব শিক্ষার্থীদের মাইনাস করে ঢাবি কেন্দ্রিক সংগঠন চালাচ্ছেন । যখন পদবঞ্চিতরা আপনাদের কাছে এ বিষয়ে জানতে গেল  তখন আপনারা তাদের উপর হামলা করলেন , সেটার জবাব চাওয়ার জন্য আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা বৈষম্যের নাম দিয়ে নিজেরাই  এখন বৈষম্য করছেন। 


এক নারী শিক্ষার্থী বলেন , জুলাই আন্দোলন ত্বরান্বিত করেছিল সাত কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় , জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ।


তিনি আরো বলেন, হাসিনার পরে যদি কোন স্বৈরাচার থেকে থাকে তাহলে সেটা হল ঢাবি । তারা সকলকে সরিয়ে দিয়ে একনায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে।  বৈষম্য বিরোধী যদি কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম হয় তাহলে সেখানে সবার সমান অংশগ্রহণ থাকবে । 


শিক্ষার্থীরা আরো বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশ যখন উত্তাল তখন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের রাস্তায় পেয়েছি , যারা  "I hate politics"  বলতো তারা কিভাবে রাস্তায় জীবন দিয়েছে তা দেখেছি। কিন্তু এখন আপনারা দল গঠন করার সময় তিনটি লেয়ার করেছেন তা হলো ঢাবি , ডিইউ এবং ঢাকা ইউনিভার্সিটি। 


সবশেষে শিক্ষার্থীরা বলেন , বৈষম্য বিরোধী এবং নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে সেখানে প্রাইভেট , পাবলিক নির্বিশেষে সকলকে রাজপথের যে মাপকাঠি সেই অনুযায়ী মূল্যায়ন করা হোক । আর ঢাবির আগ্রাসনের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিল এই তিতুমীরের ক্যাম্পাস এবং বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাবে তিতুমীরের ক্যাম্পাস। 


উল্লেখ্য, বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন

আরও খবর






৩৭ দিনের ছুটিতে শুনশান তিতুমীর ক্যাম্পাস

৫৬৭ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে