‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল অনার্স পরীক্ষাকে সামনে রেখে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসে ফাজিল অনার্স (১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ) শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর মাদ্রাসার ভাষা ইনস্টিটিউট ভবনের দ্বিতীয় তলায় তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাকসুর ফাজিল-কামিল শাখার দায়িত্বশীল আব্দুল আহাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন টাকসুর সহ-সভাপতি (ভিপি) মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হেড মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আল-আজহারী। এছাড়া টাকসুর অফিস সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মঈনুল ইসলাম বলেন, "বর্তমানে দেশে যোগ্য আলেমের সংকট রয়েছে। তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এই ক্যাম্পাস থেকে যোগ্য আলেম তৈরিতে কাজ করে যাচ্ছে।" তিনি শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না।

পরে প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আসন্ন পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, আগামী ২ আগস্ট ২০২৬ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ফাজিল অনার্স শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। এ বছর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের বালক ও বালিকা শাখা মিলিয়ে প্রায় ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

Tag
আরও খবর