ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থী আমির উদ্দিন গাজী

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে গোসল করতে নেমে আমীর উদ্দিন গাজী নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ বিকেলে (বাদ আসর) তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই শিক্ষার্থী মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে না পেরে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে ফায়ার সার্ভিস ডেকে সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আমীর উদ্দিন গাজীর পিতা নেই বলে জানা গেছে। তার অসুস্থ মা রয়েছেন। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে এই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে অনেকেই পুকুরটি ভরাট করার দাবি তুলেছেন।

Tag
আরও খবর