কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

তা'মীরুল মিল্লাতে আবাসিক হলের সংস্থাপন ফি বৃদ্ধি; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দেয়াল লিখন!

সংস্থাপন ফি বৃদ্ধির প্রতিবাদে দেয়াল লিখন

গাজীপুরের টঙ্গীস্থ তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আবাসিক হলের সংস্থাপন ফি বৃদ্ধির প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ ও দেয়াল লিখন গতকাল কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বর্তমান হোস্টেল সুপার মাওলানা নুরুল হকের পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই হঠাৎ করে শরীয়তুল্লাহ হলের সংস্থাপন ফি ২৫০ টাকা এবং তিতুমীর হলের ফি ১০০ টাকা বৃদ্ধি করেছে হোস্টেল সুপার ও কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শনিবার মধ্যরাতে হলের আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা হোস্টেল সুপারের অব্যবস্থাপনাকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা আবাসিক হলের দেয়ালে দেয়ালে তাদের দাবি ও সুপারের পদত্যাগ চেয়ে বিভিন্ন গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি দমানোর জন্য কর্তৃপক্ষ একাধিকবার রং দিয়ে দেয়াল লিখনগুলো মুছে ফেলেছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, "কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো আলোচনা না করেই বারবার হোস্টেল চার্জ বৃদ্ধি করছে। সাধারণ শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা না করে এভাবে ফি বাড়ানো অযৌক্তিক। আমরা এই বর্ধিত ফি প্রত্যাহার এবং বর্তমান হোস্টেল সুপারের পদত্যাগ চাই।"

ফি বৃদ্ধির বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে দেয়াল লিখন মুছে ফেলার বিষয়ে দায়িত্বরতরা জানান, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থেই তারা দেয়াল পরিষ্কার করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রাসা প্রশাসনের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর