ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

তা'মীরুল মিল্লাতে হোস্টেল চার্জ বৃদ্ধি: প্রতিবাদে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র হোস্টেল চার্জ ৭০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। শরীয়তুল্লাহ হল সংসদ ও তিতুমীর হল সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শরীয়তুল্লাহ ও তিতুমীর হল সংসদের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচিতে হলের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের মতামত ও অবস্থান প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা মনে করেন, হোস্টেল চার্জ বৃদ্ধি অযৌক্তিক এবং এটি শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর পক্ষ থেকে বলা হয়, "হল টাকসু সর্বদা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করা হলে তার প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।"

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag
আরও খবর