কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মাতুয়াইলে বাসচাপায় তা’মীরুল মিল্লাতের দুই ছাত্রী নিহত: বিক্ষোভে উত্তাল মহাসড়ক

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসডকের মাতুয়াইল এলাকায় দ্রুতগামী বাসের চাপায় তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতদের নাম মারিয়া ও জেরিন, দুজনেই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস দুই ছাত্রীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ও সহপাঠীরা মহাসড়কে নেমে এসে সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ জনতা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

উল্লেখযোগ্য যে, মাত্র কিছুদিন আগেও একই স্থানে তামিরুল মিল্লাত মাদ্রাসার এক ছাত্রী, তার বাবা ও মা একসঙ্গে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একই স্থানে পুনরায় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় বাসিন্দারা বলেন, “এই সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। বারবার প্রাণহানির ঘটনা ঘটছে, অথচ যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা বা নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।”

দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও খবর