কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত।

দেশসেরা দ্বীনি বিদ্যাপীঠ তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার যাত্রবাড়ি ও টঙ্গী শাখায় অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে প্রথমবারের মতো ঈদ পূনর্মীলনী আয়োজন করেছে মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ সংলগ্ন জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ২ এপ্রিল বুধবার সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের আয়োজনকে ঘিরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের বাংলা প্রভাষক জাহাঙ্গির আলমের উদ্যোগে গঠিত এসোসিয়সনের উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন একই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মাওলানা ইউসুফ জামিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সভাপতি হাসান আল মামুন, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি মাহমুদুল হাসান মাসুম, এবং মিল্লাত অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রেজিস্ট্রেশনকৃতদের মাঝে টি-শার্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে যোহরের নামাজের পূর্বে উপস্থিত সবাইকে খাবার বিতরণ এবং দোয়া পরিবেশন করা হয়।

এ আয়োজনে অংশগ্রহণকারীরা মিল্লাত অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ যাত্রার জন্য তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।


আরও খবর