‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সাস্টের ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে দূরবর্তী শিক্ষার্থীদের উদ্বেগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট)-এর আসন্ন ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীদের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেট—এই দুই কেন্দ্রে।

চট্টগ্রাম, রংপুর, রাজশাহীসহ দূরবর্তী অঞ্চলের অনেক পরীক্ষার্থী সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় বা সিলেটে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। যাতায়াত, থাকা–খাওয়ার খরচ এবং অতিরিক্ত ঝামেলা—সব মিলিয়ে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর শিক্ষার্থীরা বেশি সমস্যার মুখে পড়তে পারেন বলে মন্তব্য করছেন তারা।

পরীক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষার কেন্দ্র সীমিত হওয়ায় দীর্ঘ ভ্রমণের কারণে সময়-ব্যয়—উভয় চাপই বেড়ে যাচ্ছে। অনেকেই কেন্দ্র বৃদ্ধির বা বিকল্প ব্যবস্থা বিবেচনার দাবি জানিয়ে লিখছেন, ভর্তি পরীক্ষা একটি জাতীয় প্রতিযোগিতা; তাই সকল অঞ্চলের শিক্ষার্থীর সুবিধা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে পরীক্ষার্থীদের সামগ্রিক মতামত হলো—পরীক্ষাকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক দূরত্ব ও বাস্তবতা আগে বিবেচনায় আনা উচিত ছিল। অনেকেই কেন্দ্র সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন।

আরও খবর