আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা"

ঢাবির ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকবে শাবি ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের উপকেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের মত এবারও পরীক্ষার্থী-অভিভাবকদের বিভিন্ন সেবা দিতে প্রস্তুতি নিয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন শাবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান।

আয়োজকদের পক্ষে সজিবুর রহমান জানান, দুপুর ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। এর আগে, সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুপেয় পানি, কলম, সিট খুঁজে বের করে দেয়া, মাস্ক বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিসসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে পাশে থাকবে শাখা ছাত্রলীগের নেতাকর্মীর।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ। আগামী পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়াও এই স্বেচ্ছাসেবক টিমের দায়িত্বে রয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া।

পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি বিষয়ে সার্বিকভাবে শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান বলেন, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, বি, সি এবং ই এসব ভবনে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী ১ হাজার ৪১৭ জন শিক্ষার্থী। ইতোমধ্যে সিট প্ল্যানও টাঙিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও খবর