‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

রাবি শিক্ষার্থীদের তৈরি ‘BIKO ALL IN ONE’ পেল ১০ লক্ষ টাকার সরকারি ফান্ডিং

© ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তরুণদের গড়া উদ্ভাবনী স্টার্টআপ ‘BIKO ALL IN ONE’ আইসিটি বিভাগের অধীন iDEA প্রকল্প থেকে পেয়েছে ১ মিলিয়ন টাকার প্রি-সিড ফান্ডিং। ঢাকার বাইরে থেকে এমন একটি অর্জন শুধু বিস্ময়করই নয়—বরং প্রমাণ করে, প্রযুক্তি ও উদ্ভাবনের আলো এখন সারা দেশেই ছড়িয়ে পড়ছে।

BIKO ALL IN ONE একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে একত্র হয়েছে— দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা ও ক্যারিয়ার গাইড, লোকজ পণ্য ও ই-কমার্স সেবা, বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক কনটেন্ট, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ—সব এক ছাতার নিচে। এর মূল স্লোগান—"স্বপ্নকে উদ্ভাবন কর"।

প্রতিষ্ঠাতা রাবির ফকলোর বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. আবু রাকেশ জয় বলেন: “এই ফান্ড আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা প্রমাণ করতে চাই—ঢাকার বাইরেও আন্তর্জাতিক মানের কিছু গড়ে তোলা সম্ভব। আমাদের লক্ষ্য, বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।”

এ বিষয়ে BIKO-এর টেকনোলজি শাখার সহ-প্রতিষ্ঠাতা CEO এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, “BIKO শুধুমাত্র একটি স্টার্টআপ নয়, এটি আমাদের স্বপ্ন, পরিশ্রম আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিছু করার সাহস। আমরা চাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি একসাথে এগিয়ে যায়। এই অর্থায়ন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে। আশা করি, রাজশাহীর মতো শহর থেকেও উদ্ভাবনের নতুন গল্প লেখা যাবে—যা গোটা দেশকে অনুপ্রাণিত করবে।”

BIKO ALL IN ONE-এর মূল ফোকাস: দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা, লোকজ ও দেশীয় পণ্যের ই-কমার্স, কনটেন্টের মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিং, শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নশিপ সংযোগ।

এই অর্জন শুধু একটি স্টার্টআপের সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জন্য একটি অনুপ্রেরণার আলোকবর্তিকা। সাহস, চিন্তা আর দলগত প্রচেষ্টা থাকলে, রাজশাহীর মতো শহর থেকেও শুরু হতে পারে বিশ্বজয়ের যাত্রা।

আরও খবর