পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

সংঘর্ষের জেরে রাবির দুই বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ, ফুটবল টুর্নামেন্ট স্থগিত

উভয় বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া শেষে আইন বিভাগের অফিস ভাংচুর করে মারকেটিং বিভাগের শিক্ষার্থীরা © সংগৃহীত


আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচের পর সংঘর্ষে জড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীরা।


এতে সাংবাদিকসহ আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান এবং দুই বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগে ভাঙচুর চালায়।


তবে এ উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ স্থগিত করা হয়েছে। এছাড়া আগামীকাল শুধু আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।


গতকাল সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সংঘর্ষের দুই বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে শোডাউন দিতে থাকে। সন্ধ্যার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনার এক পর্যায়ে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে।


বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দুই বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানেও সংঘর্ষে জড়ান তারা।


সরেজমিনে দেখা গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে আইন বিভাগের অফিস, নামফলক, নোটিশ বোর্ড এবং চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করা হয়েছে।


আইন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা এ ভাঙচুর চালিয়েছে।



এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু বলেন, আমি আমার বিভাগের আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমার বিভাগে হামলা-ভাংচুর করা হয়েছে বলে শুনেছি।


ভাঙচুর প্রসঙ্গে জানতে চাইলে মার্কেটিং বিভাগের সভাপতি বলেন, আমি ব্যস্ত আছি। পরে কথা বলব।


সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব দৈনিক দেশচিত্রকে বলেন, আজকের ঘটনা আমাকে ব্যথিত করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আগামীকাল দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

আরও খবর