পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

তরুণ লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে ইমরান-নূর

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য ইমরান লস্কর সভাপতি এবং মো. আব্দুন নূর কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন করা হলো।


বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।


নবনির্বাচিত সভাপতি ইমরান লস্কর বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটি সংগঠন। ভাষা ও স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, স্বাধীনতা উত্তর বাংলাদেশ বিনির্মাণে লেখকদের অবদান অনস্বীকার্য। আমরা প্রত্যাশা করি, তরুণ লেখকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।'


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুন নূর বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর তরুণ লেখকরা লেখালেখির মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে নতুন নতুন পথ বাতলে দিচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবে তরুণ লেখকদের ভূমিকা ছিল অনবদ্য। স্বৈরাচারী শক্তিকে রুখে দিতে তরুণ লেখকরা জনমনের সুপ্ত ন্যায়ের শক্তিকে উজ্জীবিত করতে গুরুতর ভূমিকা পালন করেছে। এভাবেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখকদের নিয়ে বাংলাদেশকে আগামী দিনে পথ দেখাবে।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

আরও খবর