রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তৃতীয়বারের মতো যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ অভিযানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে হল প্রশাসনের সাথে হলের ছাত্রলীগের কক্ষগুলো তল্লাশি করে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে চাকু, রামদা, রড, লোহা, লোহার পাইপ, জিআই পাইপ, বিদেশি মদের বোতল, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৬ জুলাই শিক্ষার্থীরা নানা রকম অস্ত্রসহ মাদক উদ্ধার করে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও একবার অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, আমাদের হল যেন অস্ত্রমুক্ত হয় সেজন্য আমরা অভিযান চালিয়েছি। আমরা ধারণা করেছিলাম হলে এখনো অস্ত্র থাকতে পারে। তাই আমরা পুলিশ, সেনাবাহিনীসহ হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাই। সেখানে কয়েকটি রুমে দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। সেগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। হলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করছি। ।
৮৬ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩৮ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
২৭০ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩৭১ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭৪ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪২৮ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৪২ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৪৪ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে