পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ; ৬টি ককটেল বিস্ফোরণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হলের সামনে রাখা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ৬টি ককটেল বিস্ফোরণ করা হয়।


শনিবার (১১ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।


ছাত্রলীগ ও হল সূত্রে জানা গেছে, শনিবার রাতে হলের গেস্ট রুমে নিজ কর্মী নিয়ে বসেন সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান। তার কর্মীদের নিয়ে গেস্ট রুম করছিল। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিত নেতা নিয়াজ মোর্শেদের অনুসারীও ছিল। একারণে আতিক তাদের হল থেকে বের হয়ে যেতে বললে এ ঘটনায় দুইপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। আতিকুর রহমান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।


সরেজমিনে দেখা যায়, শনিবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে নিয়াজ মোর্শেদের অনুসারীরা হলের সামনে এবং ভেতরে অবস্থান নেয় এবং রাসিক মেয়র এ এইচএমএস খায়রুজ্জামান লিটনের মেয়ে অনিকা ফারিহা জামান অর্ণার নামে স্লোগান দিতে থাকে।


অপরদিকে বর্তমান কমিটির সভাপতি বাবুর অনুসারীরাও হলের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের হাতে ইট-পাটকেল, রড এবং লাঠি দেখা গেছে। এক পর্যায়ে রাত প্রায় একটার দিকে একে একে ৬ টি ককটেল বিস্ফোরণের শব্ধ শুনতে পাওয়া যায়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি ‘


সর্বশেষ ঘটনায় সরজমিনে দেখতে পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম (প্রশাসন) ও অধ্যাপক হুমায়ুন কবির (শিক্ষা) উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন, এ সময় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও মাদার বখশ হলের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করে গেছে।

আরও খবর