পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাবিতে অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যা দিবস পালিত হয়েছে

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মৃত্যু দিবস উপলক্ষে শোক র্যালী, পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন হয়ে শোক র্যালী করে হত্যাকাণ্ড স্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ।


এসময় উক্ত র্যালী ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ প্রফেসর ইউনুস হত্যাকাণ্ডস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা অধ্যাপক ইউনুসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।


এসময় অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে তাঁরা ক্যাম্পাসে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বর থেকে শোক র‌্যালি করে প্রফেসর ইউনুসের হত্যাকাণ্ডস্থলে যান।


২০০৪ সালের এইদিন প্রত্যুষে তিনি একদল ঘাতকের হাতে নৃসংশভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে বিনোদপুর বাজার সংলগ্ন একটি মোড়ে।


রাবি প্রশাসন ছাড়াও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ ও অর্থনীতি বিভাগসহ অন্যান্য কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানও সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও খবর