পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্রুততম মানব শামিউল, মানবী নিশাত তাবাচ্ছুম

ছবি: দেশচিত্র (ছবির বাম দিকে পুরস্কার গ্রহণ করছেন নিশাত তাবাচ্ছুম ও ডান দিকে মোঃ সামিউল ইসলাম)


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্রুততম মানব ও মানবী হয়েছেন যথাক্রমে মো: শামিউল হাসান ও নিশাত তাবাচ্ছুম।


মো: শামিউল হাসান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও নিশাত তাবাচ্ছুম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর)সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অন্ত:বিভাগ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, উক্ত প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট শেষে নারী ও পুরুষের মধ্যে তারা উভয় দ্রুততম মানব ও মানবীর স্থান অর্জন করে। 


প্রতি বছর এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট এর মাধ্যমে দ্রুততম মানব ও মানবী ঘোষণা করা হয়।


এ অর্জনের বিষয়ে দ্রুততম মানবী নিশাত তাবাচ্ছুমের সাথে কথা বললে তিনি জানান, ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আমার ছিল প্রবল আগ্রহ, আমি প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই স্কুলের বিভিন্ন খেলার ইভেন্টে অংশগ্রহণ করতাম এবং ভালো ফলাফল করতাম, একজন মেয়ে হওয়া সত্বেও আমি নানান বাধা পেরিয়ে আমার ক্রীড়া চর্চা অব্যাহত রাখি, স্নাতক পর্যায়ে এসেও আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পাই, এ সময় ক্রীড়া নিয়ে উচ্চ শিক্ষা ও ক্রীড়ার প্রতি আরো মনোযোগী হই। নিয়মিত প্র্যাকটিস ও কঠোর পরিশ্রম আমার প্রাপ্তির প্রধান কারণ, অবশ্য মনোবল আমাকে আরো সাহায্য করেছে সফলতার পেছনে। আর বিশ্ববিদ্যালয় জীবনে হয়তো এটিই আমার শেষ ইভেন্ট! আর আমি আমার এই শেষ ইভেন্টকে স্মরণীয় রাখতে চেষ্টা করেছি। 


দ্রুততম মানব মো: শামিউল হাসান বলেন, আমি প্রথম ফুটবলার ছিলাম, রাবিতে ভর্তি হয়ে পার্থ প্রতিম মল্লিক স্যার সাথে দেখা করলে তিনি আমাকে বলেন, তুমিতো অনেক ভালো ফুটবল খেলে তোমার কোনো অর্জন আছে? আমি বললাম নাই স্যার। স্যার বললেন তুমি এ্যাথলেটিক্স খেললে ভালো করবে। ১ম বর্ষ ভর্তি হয়ে এ্যাথলেটিক্স প্র্যাকটিস করতে শুরু করলাম শীত-গ্রীষ্ম-বর্ষা সকাল ৬:৩০ প্র্যাকটিসের সময়। কঠোর পরিশ্রম সাধনা করে ছিলাম, যখন আমার বন্ধুরা গান আড্ডা দিতো বিকালে তখন আমি স্টেডিয়াম। আসলে পরিশ্রম ছাড়া কোন কিছু সাধনা করা যায় না।


উল্লেখ্য, অন্ত:বিভাগ এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। একটি বিভাগের মধ্যে সর্বোচ্চ পদক প্রাপ্ত এ্যাথলেটদের সংখ্যা হিসেব করে বিজয়ী নির্বাচন করা হয়। সে বিবেচনায় চ্যাম্পিয়ন হয় উক্ত বিভাগ।


আরও খবর