পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাবি ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে শাখাওয়াত-আল আমিন

ছবি: দেশচিত্র


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ময়মনসিং জেলা সমিতির নব্য কমিটি ঘোষিত হয়েছে।  বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি রসায়ন ও অনুপ্রাণ বিভাগেরঅধ্যাপক ড. ইসমাইল হোসেন।

উক্ত কমিটিতে সভাপতি করা হয় মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাখাওয়াত হোসেনকে, ও সাধারণ সম্পাদক করা হয় উর্দু বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর মোঃ আল আমিনকে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবহান, সভাপতি, চিত্রকলা, প্রচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগ, মোঃ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক ,হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সিদ্ধার্থ শংকর সাহা, সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ, রুয়েট, মোঃ নিয়ামুল কবির , পরিচালক (প্রশাসন) বাংলাদেশ ব্যাংক, রাজশাহী ও রোটারিয়ান এম এ মান্নান খান, চেয়ারম্যান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন যথাক্রমে সদ্য বিদায়ী ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম আকন্দ ও সাধারণ সম্পাদক আশেক মাহমুদ ধ্রুব।


ওইদিন (বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানের শেষাংশে, ময়মনসিংহ জেলা সমিতির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক জমকালো নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়।

আরও খবর