পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাবির আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ

ছবি: দেশচিত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মার্কেটিং ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ আন্তঃ বিভাগ ভলিবল খেলার ফাইনালে অংশগ্রহণ করে। উক্ত খেলায় তিন সেটের মধ্যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ দুটি সেটে জয় লাভ করার মাধ্যমে চ্যাম্পিয়ন হয়। 

উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম সাব্বির সাত্তার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমি আগে কখনো দেখিনি। এমন একটি ম্যাচ আমাকে খুবই মুগ্ধ করেছে। তোমাদের মেধা অর্জনের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিত, অন্তত একটি ঘণ্টা প্রতিদিন তোমরা মাঠে আসো" 

তিনি শিক্ষার্থীদের নিয়মিত মাঠে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরা ছেলে ও মেয়েদের জন্য আরও কয়েকটি খেলার মাঠ প্রস্তুত করেছি, মাঠে যেন নতুন ঘাস জন্মাতে না পারে সে দায়িত্ব তোমাদের, তোমরা নিয়মিত ক্রীড়া চর্চা করবে সেখানে।

এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আন্ত:বিভাগ গেমস্ সব কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আলিম।

উক্ত খেলা শেষে উভয় দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ গোলাম সাব্বির সাত্তার।

আরও খবর