পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে দুটি ককটেল উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের দ্বিতীয় তলার সিড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ককটেল দুটি দেখতে পান কৃষি অনুষদ ভবনের দুজন প্রহরী। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর বোম ডিস্পোজাল ইউনিট এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

কৃষি অনুষদের প্রহরীর দায়িত্বে থাকা রাসেল হাসান বলেন, আমি পাঁচ মিনিট সময়ের জন্য অনুষদের পাশেই চা খেতে গিয়েছিলাম। এ সময় আমার এক কলিগ ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি এসে দুটি ককটেল দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে আমি কৃষি অনুষদের ডিন আব্দুল আলিম স্যারকে বিষয়টি অবহিত করি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানায়। তবে কে কারা এখানে ককটেল রেখেছেন এ বিষয়ে তারা কিছু দেখতে পাননি বলে জানান। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি বিষয়টি জেনে মতিহার থানার ওসিকে অবহিত করি। এবং আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যদের সেখানে পাঠানো হয়। এসময় শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। কে বা কারা করেছে এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। 



আরও খবর