পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

শিক্ষককে লাঞ্ছিত করায় ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের প্রতিবাদ

সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের আধ্যাপক ডা: মোইজুর রহমানকে লাঞ্চনার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন ও  প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবি জানান।


সোমবার (১২ সেপ্টেম্বর)  সকাল সাড়ে দশটায় রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদসম্মেলনের কথা থাকলেও তখন শুরু হয় মুষলধারে বৃষ্টি। এসময় বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা তাদের  কর্মসূচী পালন করে।


কর্মসূচীতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের শিক্ষার্থীরা লিখিত বক্তব্য ও কিছু দাবি তুলে ধরে। দাবি গুলো হলো: অভিযুক্ত ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িত অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, আন্তঃবিভাগ প্রতিযোগিতার যেকোনো খেলায় যথেষ্ট নিরাপত্তার নিশ্চিত করা।


এসময় সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত সকল ক্লাস এবং পরীক্ষা বর্জনের হুশিয়ারি দেওয়া হয়।


উল্লেখ্য, গতকাল রবিবার রাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স  বিভাগ বনাম আইবিএ অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। এসময় টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের অধ্যাপক ডাঃ মোইজুর রহমান মিমাংসার জন্য এগিয়ে গেলে আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা সৌমিক তার কলার ধরে টানাহেঁচড়া করে এবং অন্যান্য শিক্ষার্থীদের  মারধর করে।

আরও খবর