পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী কলেজে একই দিনে ছাত্রশিবির ও ছাত্রদলের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী কলেজে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল। একই দিনে পৃথকভাবে ইফতার আয়োজন করেছে রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (১৮ মার্চ) রাজশাহী কলেজের কেন্দ্রীয় মাঠে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক বর্ণাঢ্য গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। ইফতারের পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা। অন্যদিকে, একই দিনে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের মাঠে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আরেকটি ইফতার আয়োজন করা হয়। ১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বদর যুদ্ধের শিক্ষা ও মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা। একই দিনে দুটি পৃথক ছাত্র সংগঠনের ইফতার আয়োজন রাজশাহী কলেজ ক্যাম্পাসে এক ভিন্নমাত্রার পরিবেশ তৈরি করেছে। শিক্ষার্থীরা মনে করেন, রমজানের পবিত্রতা সকলের জন্য অভিন্ন এবং এই ধরনের আয়োজন ছাত্রসমাজের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর-ই-আবদুল্লাহ বলেন, রমজান সিয়াম সাধনার মাস, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির মাস। একই দিনে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের ইফতার মাহফিল আয়োজন প্রশংসনীয় উদ্যোগ, যা পারস্পরিক সৌহার্দ্যকে আরও দৃঢ় করবে। ক্যাম্পাসে ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত, যাতে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হয় এবং ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে। রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির গণ ইফতারের আয়োজন করা হয়েছে যেখানে সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকবে আর জাতীয়তাবাদী ছাত্রদল মুসলিম ছাত্রাবাসে ইফতারের আয়োজন করেছে যেখানে শুধু ছাত্রাবাসের শিক্ষার্থীরা থাকবে। আমরা বিষয়টা খুব ভালো ভাবে নিচ্ছি, আমরা চাই ভালো কাজে প্রতিযোগিতা হোক। তবে আমরা কর্মসূচি অনেক আগে থেকে ঘোষণা করেছি, ছাত্রদল একইদিনে কর্মসূচি দিয়েছে। তবে অন্য দিনে কর্মসূচি দিলে ভালো হত, আমরা অংশগ্রহণ করতাম। তবে বিষয়টা আমরা ভালোভাবে নিচ্ছি তাদের জন্য শুভকামনা দোয়া থাকলো। রাজশাহী কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, আসলে আজকে আমাদের প্রোগ্রামটি আয়োজন করেছে রাজশাহী কলেজ মুসলিম হোস্টেল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস, তাই এই গুরুত্বপূর্ণ দিনটি উপলক্ষে হোস্টেল ছাত্রদলের নেতৃবৃন্দ একটি আলোচনা সভা এবং ইফতারের আয়োজন রেখেছে। আর আমার মনে হয় আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন যার কারনে ছাত্রশিবিরও আজকে ইফতার কর্মসূচি রেখেছে। আমার কাছে মনে হচ্ছে এটি একটি ভালো উদ্যোগ। একই দিনে দুই সংগঠনের কর্মসূচি আছে বলে বাড়তি কোন সমস্যা হবে বলে মনে হয় না।
আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে