পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবি যশোর জেলা ছাত্রকল‍্যাণের ইফতার ও আলোচনা সভা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, যশোরের মুক্তিযুদ্ধ ও ইতিহাসের গৌরব রয়েছে। এটি ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছাত্রদের কাজ করতে হবে।


এদিকে এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ, প্রধান অতিথি যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল ফরাজী, প্রধান আলোচক হিসেবে সাবেক প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, বর্তমান প্রক্টর ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট ড. দিপীকা রানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে সহকারী প্রকৌশলী গৌতম কুমার শিকদার বক্তব্য বক্তব্য রাখেন।


যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল ফরাজী বলেন, যশোরের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা ঢাকায় পড়তে আসে। নাড়ির টানেই আমরা এখানে এক হয়েছি। আমাদের বেশি বেশি কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। মেধার মাধ্যমে নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হবে। এজন্য আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে।


এসময় জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, রাজনীতি ও মেধার দিক দিয়ে যশোরের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। প্রাচীন এই জেলাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীরা এগিয়ে যাবে এ প্রত্যাশা করি।


এসময় যশোর জেলা কল্যাণের সভাপতি সাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মৃত্যুঞ্জয় দাস জয়, সহকারী প্রকৌশলী মোঃ আনিচুর রহমান ও মোঃ শাহরিয়ার সুলতান উপস্থিত ছিলেন। এছাড়া যশোর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানা নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর