‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রক্সি কেলেঙ্কারি, গুচ্ছ পদ্ধতিতে বিশাল জালিয়াতির ইঙ্গিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রক্সির মাধ্যমে জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন– ত্রিশালের ওবায়েত হাসান আফিক, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পনির উদ্দিন খান পাভেল এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সালমান ফারদিন সাজিদ সিয়াম।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি প্রক্রিয়ার শেষ দিনে সন্দেহজনক আচরণ, স্বাক্ষর ও চেহারার অমিলের ভিত্তিতে প্রথমে আফিককে চিহ্নিত করা হয়। তার সঙ্গে আসা পনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে আরও অসঙ্গতি প্রকাশ পায়। এরপর মুঠোফোন তল্লাশিতে ভর্তি লেনদেন সংক্রান্ত হোয়াটসঅ্যাপ বার্তা, প্রায় ৪০০-৫০০ পরীক্ষার্থীর ছবি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড পাওয়া যায়। ফোনে ‘সিয়াম’ নামে কল আসার পর তথ্য সংরক্ষিত থাকা অবস্থায় ফোনটি লক হয়ে গেলে, তা খুলতে অস্বীকৃতি জানায় পনির।


পরবর্তীতে নম্বর ট্র্যাক করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডাটাবেস থেকে শনাক্ত করা হয় সালমান ফারদিন সিয়ামকে, যিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডাকা হলে, তার মুঠোফোন থেকেও একটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওএমআর শিটের ছবি পাওয়া যায়।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পুরো ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে রোববার প্রকাশ করা হবে।


ঘটনার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল জানান, সিএসই বিভাগে ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে ৩৯ জন যথাসময়ে ভর্তি সম্পন্ন করলেও, আফিক শেষ দিনে এসে উপস্থিত হন। নিয়মমাফিক যাচাই-বাছাইয়ের সময় তার স্বাক্ষর ও লেখার ধরণ সন্দেহজনক মনে হলে তদন্ত শুরু হয় এবং চক্রটি ধরা পড়ে।


বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, চক্রটি এর আগেও একজন শিক্ষার্থীকে ভর্তি করাতে সক্ষম হয়েছিল, তার তথ্যও যাচাই করা হচ্ছে।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানিয়েছেন, আটক তিনজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের থানায় হস্তান্তর করা হয় এবং শুক্রবার আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।


ঘটনার পর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং নতুন কেন্দ্রগুলোর পরীক্ষায় নিরাপত্তা, স্বচ্ছতা ও যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসনের ধারণা, সঠিক তদন্তে এই চক্রের আরও শাখা-প্রশাখার সন্ধান পাওয়া যেতে পারে।

আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৭১ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৯৮ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে