পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় ও ১০ নির্দেশনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে চলাচলের নিয়ম-শৃঙ্খলা ঠিক রাখতে দেওয়া হয়েছে ১০টি নির্দেশনা।এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাজহারুল হোসেন তোকদার।

বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে  দেখা যায় সাইন বোর্ডের মাধ্যমে ১০ টি নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া বলা হয়, সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায়। আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এই ১০ নির্দেশনা গুলো হলো (১) প্রয়োজনে নিরাপত্তা কর্মীকে আপনার পরিচয় প্রদান করুন।(২) অনুমতি ব্যতীত বহিরাগতদের প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ। (৩) অনুমোদিত সময়ের বাইরে বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান করা নিষেধ। (৪) ক্যাম্পাসের অভ্যন্তরে হর্ন বাজানো নিষেধ। (৫) অনুমতি ব্যতিরেকে এবং লাইসেন্সবিহীন সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ। (৬) ক্যাম্পাসের অভ্যন্তরে সকল যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ২০ কি মি। (৭)মোটরসাইকেলে সর্বোচ্চ ২ জন আরোহী চলাচল করতে পারবে এবং তাদের হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। (৮)সংরক্ষিত এলাকায় সর্বসাধারণের প্রবেশ করা নিষেধ। (৯)ক্যাম্পাসে সব ধরনের অবৈধ অস্ত্র বহন, মাদকদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ। (১০)প্রচলিত আইনে র‍্যাগিং ও বুলিং দণ্ডনীয় অপরাধ, র‍্যাগিং ও বুলিং নিষিদ্ধ।


এই সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো.মাজহারুল হোসেন তোকদার বলেন যে,কোনো ব্যক্তি ক্যাম্পাসে ঢুকলে সে আমাদের কোনো না কোনো সিসি ক্যামেরার আওতায় থাকবে।

তিনি আরো বলেন,লিখিত এই ১০ নির্দেশনার বিষয়ে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের পরামর্শে প্রক্টর দপ্তর কাজ করেছে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও সুফল আসবে।


আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৭১ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৯৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে