শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

নজরুল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং,অভিভাবকের লিখিত অভিযোগ

প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সতর্কবাণী দেওয়া  সত্ত্বেও নজরুল বিশ্ববিদ্যালয়ে থামছে না র‌্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের বিভিন্ন মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শিখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনও কখনও রাতভর চলে এ র‌্যাগিং।


গত সোমবার (১১ সেপ্টেম্বর) র‍্যাগিং এর প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নবীন একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।


ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকের লিখিত অভিযোগে বলেন, ওরিয়েন্টেশন ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদেরকে নিয়মিত র‍্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী। প্রতিদিন রাতে ৩ থেকে ৪ ঘন্টা আটকে রেখে র‍্যাগিং করা হচ্ছে। এমনি অসুস্থ থাকা শিক্ষার্থীকে নানারকম হুমকি দিয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করেছে। অভিযোগ পত্রে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তন এর পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন এর নাম উল্লেখ করে বলা হয়েছে সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরকেও একই কায়দায় র‍্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।


এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান জানান, আমরা ২ টা ব্যাচের স্টুডেন্টসদের সাথে কথা বলছি। দ্রুতই এর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বলেছি, বিভাগীয় পর্যায়ে করনীয় বিষয় তারা করবেন আর আমরা ( প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।


উল্লেখ্য যে, এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই র‍্যাগিং এর বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।

আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

৩২০ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

৩৪৬ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে