‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-05-2025 12:43:33 am

সভাপতি ও সাধারণ সম্পাদক। © সংগৃহীত ছবি


ইডেন মহিলা কলেজে সাংবাদিকতা চর্চায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি’।


বুধবার (২৮ মে) বিকেলে কলেজের অভ্যর্থনা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 


নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস ও চ্যানেল ২১-এর ক্যাম্পাস প্রতিনিধি স্মৃতি আক্তার এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক মানবতার কণ্ঠ-এর ক্যাম্পাস প্রতিনিধি তানজিলা আক্তার মাসুমা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা ও দৈনিক মানবতার কণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক আফরোজা তালুকদার। তিনি বলেন, ইডেন কলেজের সাংবাদিক শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানোই এই সমিতির লক্ষ্য। এই প্ল্যাটফর্ম একদিন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে, এমন প্রত্যাশা রাখি। 






অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও স্যাটেলাইট টেলিভিশন স্টার নিউজ -র রিপোর্টার ও প্রেজেন্টার মুক্তা আক্তার এবং দৈনিক সংবাদ সারাবেলা-র সহসম্পাদক ও সমিতির আরেক উপদেষ্টা ফাহমিদা আক্তার।


মুক্তা আক্তার বলেন, এই উদ্যোগ তরুণ সংবাদকর্মীদের জন্য বড় এক অনুপ্রেরণা। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সাংবাদিকতা শিখবে না, বরং নেতৃত্ব, সাহস এবং ন্যায়নিষ্ঠার চর্চাও করবে।


ফাহমিদা আক্তার বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ নয়—এটি দায়িত্ব, বিশ্বাসযোগ্যতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। আমি আশা করি, এই সমিতি ইডেন কলেজের শিক্ষার্থীদের সেই আদর্শে উদ্বুদ্ধ করবে এবং সৎ ও সাহসী সাংবাদিক গড়ে তুলবে।


ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

যুগ্ম আহ্বায়ক:

• মোছা. তানজিলা আক্তার (নন্দিত টিভি)

• জাকিয়া আক্তার (ফাল্গুনী টিভি)


সদস্য:

• তামান্না আক্তার (প্রতিদিনের কাগজ)

• তানজিলা আক্তার তনিমা (ক্যাম্পাস টাইম)

• ফাতেমা আক্তার (আমার বার্তা)

• মোর্কারমা খাতুন (দৈনিক ভোরের বাংলা নিউজ)

• মুহসিনা সাদিকা তানহা (বাংলা এফএম)



নবনির্বাচিত আহ্বায়ক স্মৃতি আক্তার বলেন, এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটি আমাদের কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই মিলে ইডেন কলেজে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চা করতে চাই।



সদস্য সচিব তানজিলা আক্তার মাসুমা বলেন, এই কমিটি কেবল একটি কাঠামো নয়, এটি সাংবাদিকতা নিয়ে ভাবা, শেখা ও সঠিকভাবে তা চর্চার একটি সুযোগ। আমরা কর্মশালা, প্রশিক্ষণ ও নিউজ লেখার প্রতিযোগিতা আয়োজন করব।


অনুষ্ঠান শেষে নতুন কমিটির পক্ষ থেকে একটি স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে-ক্যাম্পাস রিপোর্টিংয়ের উপর বিশেষ প্রশিক্ষণ, ‘ফ্যাক্ট-চেকিং ও সংবাদ যাচাই’ বিষয়ক সেমিনার, এবং কলেজের বিভিন্ন ইভেন্টে সরাসরি কভারেজ চালু করা।