শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

জায়েদ হোসেনের কবিতা - তুমি আসবে বলে

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2023 06:26:42 am

© ফাইল ছবি


সেদিন বসন্তে কত ফুল ফুটেছিল পুষ্প কাননে

কতশত ভ্রমর, প্রজাপতি এসেছিল আর দেখেছিল ভুল।


নিস্তব্ধ গোলাপ গাছটি অপেক্ষা করেছিল

আর ভেবেছিল,

কখন আসবে সেই মালিনী ?


যে পরম মমতায়

নিস্তব্ধ গোলাপ গাছের সূচালো কন্ঠকের শত আঘাতের প্রতুত্তরে,

 দিয়ে যাবে মায়াবী হাতের সোনালী পরশ।


 ফিরে যাবে না কভূ নিস্তব্ধ গোলাপ গাছটি ছেড়ে ,


ঐ রাঙা গোলাপ অপলক দৃষ্টিতে যেন তাকিয়ে থাকবে ,

মমতাময়ী মালিনীর পানে।


মালিনী হাসবে আর দেখবে,

গোলাপ নিয়ে শত কবিতা লিখবে।


আজি প্রতি মূহুর্তে প্রতিক্ষণে যেন মালিনীর স্মরণ,

কখন আসবে সেই মালিনী কখন করবে বরণ!


কত দিন হলো বৃষ্টি আসেনি ,

নিস্তব্ধ গোলাপ কারো মায়ায় ফাঁসেনি।


আজি বসন্তের দক্ষিণা পবন শুধু বয়েই চলে,

নতুন ছন্দে যেন প্রেমের কথা বলে।


তবু নিস্তব্ধ গোলাপ নাহি চায় কারো পানে, 

একটি ফুলের গভীর মায়ার কারণটা সে জানে।


তুমি আসবে বলে মালিনী ,গোলাপ যেন অপেক্ষার শত প্রহর গোনে,

প্রতিটি শব্দে যেন তোমার পায়ের আওয়াজ শোনে।


কবে আসবে তুমি মালিনী?


ঐ জোৎস্না ভরা রাতের আকাশ 

বসন্তের ঐ দক্ষিণা বাতাস 

মোহিত করেনি গোলাপ কে,


তোমায় দেখার ছলে,

গোলাপ নতুন ছন্দ বলে।


তুমি আসবে বলে গোলাপ আজও নিস্তব্ধ,

তোমার বিরহে রাঙা গোলাপ আজ স্তব্ধ।


নিস্তব্ধ গোলাপের সৌরভ নিতে হলেও তুমি একবার এসো,

মনের অজান্তে আবার না' হয় গোলাপ কে 

ভালোবেসো।


আরও খবর