পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ঢাকা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ ও গুলি বিনিময়

সংগৃহীত ছবি

◾ শিক্ষা ডেস্ক


ঢাকা কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


ঢাকা কলেজ সূত্রে জানা গেছে, ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রলীগের এক গ্রুপের হামলায় ছাত্রলীগেরই কর্মী শাহরিয়ার হাসনাত জিওন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে।


সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের ওই হামলার ঘটনার পর থেকে গতকাল ও আজ ক্যাম্পাস উত্তপ্ত ছিল। সন্ধ্যার দিকে উত্তেজনা চরম আকার ধারণ করলে কলেজের নর্থ এবং সাথদার্ন হোস্টেলের ছাত্রলীগ কর্মীরা মুখোমুখি অবস্থান নেন। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও থেমে থেমে সংঘর্ষ হয়। এসময় ২ হোস্টেল থেকেই গুলি ছোড়ার আওয়াজ পাওয়া যায়।


তবে গুলি বিনিময়ের বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। ক্যান্টিনের খাবার নিয়ে একজনের ওপর হামলাকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে শুনেছি। এ ঘটনায় আজ নর্থ হোস্টেলের এক শিক্ষার্থীকে সাউদার্ন হোস্টেলের শিক্ষার্থীরা মারধর করে। পরে এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে গুলি বিনিময় হয়নি। শুনেছি, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।


বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত আছে। নর্থ হোস্টেলের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম এবং সাউদার্ন হোস্টেলের তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন', যোগ করেন অধ্যক্ষ।


এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ডেইলি স্টারকে বলেন, 'উত্তেজনার খবর শুনেছি। তাদেরকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের স্থান ছাত্রলীগে হবে না।'




আরও খবর