‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে দুবাইয়ে শাখা খোলার অনুমতি পাচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি।

Md Nazmul Hasan ( Contributor )

প্রকাশের সময়: 04-11-2023 11:53:41 am

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশে শাখা ক্যাম্পাস খোলার অনুমতি পেতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়টিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্যাম্পাস পরিচালনার বিষয়ে অনাপত্তি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 


জানা গেছে, দুবাইয়ে শাখা ক্যাম্পাস খোলার অনুমোদন চেয়ে গত ২৩ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা পর্যালোচনা শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। মূলত সেই চিঠির আলোকেই গত ২ নভেম্বর অনাপত্তি পত্র জারি করে মন্ত্রণালয়। 


মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পরিচালনার বিষয়ে শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে অনাপত্তি প্রদান করা হয়েছে।


দেশের বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশের মাটিতে শাখা খেলা নিঃসন্দেহে দারুন একটি মাইলস্টোন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে তাই অভিনন্দন জানাই।