শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

বিএনসিসি কুবির ৬ ক্যাডেটের পদোন্নতি

সংগৃহীত ছবি

জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবী’র চেতনায় উদ্ধুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ছয়জন ক্যাডেট পদোন্নতি লাভ করেছেন।


বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) বিএনসিসি কুবি প্লাটুন ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী এই তথ্য নিশ্চিত করেন। 


পুরুষ প্লাটুন থেকে পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা হলেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ তালহা জুবায়ের এবং ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন ক্যাডেট শাহিন মিয়া, ক্যাডেট দিনেশ বসু চাকমা ও ক্যাডেট রেজাউল করিম সিয়াম। 


মহিলা প্লাটুন থেকে পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা হলেন ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন ক্যাডেট অন্তা চাকমা ও ক্যাডেট মারজান আক্তার।  


কর্পোরাল পদে পদোন্নতি পাওয়া মোঃ তালহা জুবায়ের বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবো এবং সকলের সহযোগিতার মাধ্যমে  ক্যাডেটদের সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাবো।’


প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন আরো গতিশীল করতে এই ছয়জন ক্যাডেটদের পদোন্নতি প্রদান করা হয়েছে। আশা করছি তারা তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। "


উল্লেখ্য, গত ৩রা আগস্ট ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষার ১ম ধাপে লিখিত পরীক্ষা এবং ৪ঠা আগস্ট ২য় ধাপে ড্রিল পরীক্ষা ও সর্বশেষ ধাপে মৌখিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। 

পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা তাদের নিয়মিত ডিল ক্লাসের দক্ষতা, সৃজনশীল কর্মকান্ড এবং প্লাটুনের প্রতি আন্তরিকতা এসব নানা প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়েছেন।

আরও খবর