শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

পর্দা উঠলো নৃবিজ্ঞান সপ্তাহের

র‍্যালি, পায়রা উড়িয়ে, কেক কেটে, গাছ লাগিয়ে নৃবিজ্ঞান সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ। রবিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকেই এই র‍্যালিটি শুরু হয়।


 এই র‍্যালিটি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ শেষে রাসেল চত্বর  এসে শেষ হয়। এরপরই কবুতর অবমুক্তকরণ, কেক কাটার শেষে গাছ লাগানো হয়। এরপর নৃবিজ্ঞান সপ্তাহে অন্তর্ভুক্ত কার্যক্রম শুরু হয়। আগামী ২৭ জুলাই নৃবিজ্ঞান সপ্তাহের পর্দা নামবে।


নৃবিজ্ঞান সোসাইটির ভিপি মামুন মজুমদার বলেন,

'নৃবিজ্ঞান সোসাইটি কমিটি  সারা বছর ধরে নানা ধরনের কার্যক্রম করে থাকে যেটির মধ্যে সবচেয়ে বড় কার্যক্রম হল নৃবিজ্ঞান সপ্তাহ। যেখানে আজকে আমরা প্রথমে বর্ণাঢ্য র্র্যালি শেষে পায়রা উড়িয়ে,  কেক কাটা ও বৃক্ষ রোপনের মাধ্যমে নৃবিজ্ঞান সপ্তাহের শুভ উদ্ভোদন কার্যক্রম সম্পন্ন করি । আমরা পুরো সপ্তাহে  খেলাধুলাহ বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করেছি।  এর মধ্যে রয়েছে  ফুটবল, কেরাম এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৭ তারিখে  আমাদের নবীনবরন ও বিদায় অনুষ্ঠানের মাধ্যমে নৃবিজ্ঞান সপ্তাহের সমাপ্তি হবে।'


এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও নৃবিজ্ঞান সোসাইটির সভাপতি আইনুল হক বলেন,  'আমাদের  যেসব শিক্ষার্থীদের গ্রাজুয়েশন শেষ হয়েছে তাদের বিদায় দেয়া ও নবীনদের নবীন বরনের উদ্দেশ্য করে আমরা সব সময় একটা নৃবিজ্ঞান সপ্তাহের আয়োজন করে থাকি। যেটাতে  সপ্তাহব্যাপি  এক্সটা কারিকুলাম, বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন হয়ে থাকে।  যার মাধ্যমে শিক্ষার্থীরা বিভাগের সাথে বেশী করে সম্পৃক্ত হয়ে উঠে । যেটির শুরু আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি দিয়ে।'


এছাড়া এ সময় আরো  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবিউল আউয়াল চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আইনুল হক  সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও খবর