দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

সার্জেন্ট পদে সুপারিশপ্রাপ্ত হলেন কুবির ৭ শিক্ষার্থী

সব ধরনের প্রক্রিয়া শেষে ৭২৬ জনকে বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৭ জন শিক্ষার্থী রয়েছে এই তালিকায়। গত রবিবার (৯ জুলাই) প্রজ্ঞাপন প্রকাশের পর  বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। 


সুপারিশপ্রাপ্ত ৭ জন হলেন- লোক প্রশাসন বিভাগের  সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নাজমুল অভি, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ জীবন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হরিৎ, অর্থনীতি দশম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন ও মার্কেটিং দশম ব্যাচের নাজমুল লিংকন চৌধুরী এবং ১১তম ব্যাচের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো: ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া। 


নাজমুল অভি এ ব্যাপারে বলেন, 'আমাদের পরিবারের বেশ কয়েকজন পুলিশে আছে। ওনাদের দেখেই পুলিশে কাজ করার পেওটি আগ্রহী। অবশেষে সেই আশা পূরণ হয়েছে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমি।'


সুপারিশপ্রাপ্ত ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো: ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া বলেন, 'মনে হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম কিংবা দ্বিতীয় দিন হবে সিনিয়রা সবাইকে জিজ্ঞেস করতেছিল কে কী হতে চাই? যখন বলেছিলাম পুলিশ হতে চাই তখন সবাই একটু হা করে তাকাই ছিল। ইন্জিনিয়ারিং পড়ে পুলিশ! পড়ে বন্ধুবান্ধব সবাই ধরে নিয়েছিল এই পেশাটাই সত্যি সত্যি আমার সাথে মানাবে। পরম করুনাময় আল্লাহ সহায় হয়েছেন। আমার পরিবার এবং পাশের মানুষ মানুষগুলো সবসময় সাপোর্টিভ ছিল।


তিনি আরো বলেন, 'স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন, সামাজিক, আঞ্চলিক এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কাজ করেছি। বিশ্ববিদ্যালয়েও হলে থাকার সুবাদে অনেক মানুষের সাথে মেলামেশা এবং মানুষের জন্য সাধ্যমত কিছু করার শিক্ষা পেয়েছি। বাংলাদেশ পুলিশের মত একটা প্লাটফর্মে সেই শিক্ষা ঠিকভাবে কাজে লাগাতে পারবো বলে আশাবাদী। মানুষের জন্য কাজ করতে চাই। কাজের মাধ্যমে পুলিশ বিভাগের সুনাম বৃদ্ধি করতে চাই।'

আরও খবর