দিনাজপুর সদরে ৩৭ অসচ্ছল পরিবার পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের আড্ডা

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবিতে) শাখা আয়োজিত ‘আখতারুজ্জামান আজাদের সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩রা আগষ্ট) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদমিনারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি আখতারুজ্জাম আজাদ। এছাড়া এতে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক (সোহেল) , বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তানভীর আহমেদ রাসেল, বর্তমান সভাপতি ইকবাল হাসান, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদা ইয়াসমিন লিজা, সাহিত্য ও প্রচার বিষয়ক সম্পাদক মুসলিমা তন্বী ও উপ-দফতর সম্পাদক মুহাম্মদ হাসান।


আখতারুজ্জাম আজাদ, তাঁর বক্তব্যে নিজের লেখক হয়ে ঘটনা বর্ণনার পাশাপাশি নিজের লেখা কবিতা, সমসাময়িক কবি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে নিজের ভাবনা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্লেষণ তুলে ধরেন। এ ছাড়াও, তরুণ লেখকদের কলাম লেখার নানা কলাকৌশল সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন।


ছবি:  রাজনৈতিক কলাকৌশল সম্পর্কে আলোচনাকালে 


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

আরও খবর