‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’

জুলাই কালচারাল সেন্টার বুটেক্স কর্তৃক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে “সুফরাতুল ইয়াতামা”। গত ১৫ই মার্চ (রবিবার) তেজগাঁও নাখালপাড়ায় অবস্থিত হাজী আব্দুল মিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠানটি আয়োজন করা হয় যেখানে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও উপহার বিতরণ করা হয়।


“সুফরাতুল ইয়াতামা” আয়োজনের জন্য প্রথমে সংগঠনটি অনুদান সংগ্রহ করে। অনুষ্ঠানটির জন্য ৫৪,৯৫২.৯৭ টাকা তহবিল সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রায় ৪২,৯৫৬.৮৫ টাকা ব্যয় করে এতিম শিশুদের জন্য ইফতার আয়োজন, ঈদ কার্ড, ঈদ সালামি, আতর, চকলেটসহ বিভিন্ন উপহার এবং মাদ্রাসার জন্য কুরআন শরিফ, ফ্যানসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। বাকি অর্থ ভবিষ্যতে সুবিধাবঞ্চিতদের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের বাইরেও দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই সামাজিক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।


এই আয়োজনে মাদ্রাসার প্রায় ৯০ জন শিশু এবং প্রায় ২০ জন শিক্ষক ও সহযোগীসহ মোট ১১০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সাথে বসে ইফতার করা এবং ঈদ উপলক্ষে উপহার বিতরণের মাধ্যমে দিনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


অনুষ্ঠান সম্পর্কে জুলাই কালচারাল সেন্টারের সদস্য ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক (আফিফ) বলেন,

“এই আয়োজনের একজন সহযোগী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রথমে আমরা ভেবেছিলাম মাত্র ৪০ জন এতিম শিশুকে নিয়ে ছোট পরিসরে ইফতার করব। কিন্তু শিক্ষক, অ্যালামনাই, সিনিয়র, ব্যাচমেট ও জুনিয়রদের সহযোগিতায় প্রায় ৫০ হাজার টাকার অধিক অনুদান সংগ্রহ হয়। পরে আমরা আরও বড় পরিসরে এই কাজ করার উদ্যোগ নেই। বাচ্চাদের ঈদ কার্ড খুলে ঈদের সালামি, চকলেট ও আতর পেয়ে যে আনন্দ দেখেছি—সেটিই ছিল আমাদের সেই দিনের সবচেয়ে আত্মতৃপ্তিকর মুহূর্ত।”


জুলাই কালচারাল সেন্টারের সদস্য ৪৯তম ব্যাচের শিক্ষার্থী গোলাম মোর্শেদ বলেন, “আমরা একটি স্থানীয় এতিমখানায় গিয়ে শিশুদের সাথে ইফতার করেছি এবং বিভিন্ন উপহার সামগ্রী দান করেছি। যারা আমাদের ওপর আস্থা রেখে অনুদান দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞ। এতিম শিশুদের সরল হাসি ও ঈদের উপহার পেয়ে তাদের আনন্দ আমাদের গভীরভাবে স্পর্শ করেছে। এটি সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা।”


এ সময় সংগঠনের আরেক সদস্য মিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "খুব অল্প সময়ের নোটিশে, মাত্র ৪–৫ দিনের মধ্যেই আমরা “সুফরাতুল ইয়াতামা” আয়োজনটি সম্পন্ন করেছি। সারাদিন আমরা তাদের সাথে সময় কাটিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তারা আমাদের থেকে আলাদা নয়, বরং আমাদেরই একটি অংশ। আমাদের উদ্দেশ্য ছিল তাদের মাঝে ঈদের আমেজ পৌঁছে দেওয়া এবং সবাইকে এতিমদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।"



ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মোস্তফা হোসাইন বলেন, “এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আমাদের দ্বীন ইসলাম সবসময়ই অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের এতিম বাচ্চারা অনেক খুশি হয়েছে। বিশেষ করে ছোট ছোট উপহার ও সালামি পেয়ে তাদের আনন্দ আরও বেড়ে গেছে। আমি আয়োজকদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের এই সুন্দর প্রচেষ্টাকে কবুল করেন এবং ভবিষ্যতেও তারা এ ধরনের ভালো কাজে এগিয়ে আসে।”

আরও খবর

বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

৪৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে