বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করলো বুটেক্স

প্রতিষ্ঠার ইতিহাস: 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) গোড়াপত্তন ১৯২১ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার নারিন্দায় ‘ব্রিটিশ স্কুল অব উইভিং’ নামে করা হয়। পরবর্তী বছরগুলোতে এর নাম পরিবর্তন হয়ে ১৯৩৫ সালে ‘পূর্ব বাংলা টেক্সটাইল ইন্সটিটিউট’ এবং ১৯৫০ সালে ‘পূর্ব পাকিস্তান টেক্সটাইল ইন্সটিটিউট’ হয়। ১৯৬০ সালে প্রতিষ্ঠানটি তেজগাঁও শিল্পাঞ্চলে স্থানান্তরিত হয়। মুক্তিযুদ্ধের পর ১৯৭৮ সালে এটি ‘বস্ত্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়’ নামে চার বছরের বি.এস.সি. কোর্স চালু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কারিকুলাম দেয়। অবশেষে ২০১০ সালের ৫ অক্টোবর  রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল’ পাস হয়ে ২২ ডিসেম্বর ২০১০ থেকে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে। ২০১১ সালের ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বুটেক্স উদ্বোধন করেন।


গত ১৫ বছরে অগ্রগতি: 

বুটেক্সের অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত উন্নয়ন দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ১১ টি বিভাগে (যেমন: ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, আপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ম্যানেজমেন্ট ইত্যাদি) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০০। ক্যাম্পাসের আয়তন প্রায় ১১.৬৭ একর; রয়েছে ১৫ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবনসহ আধুনিক শ্রেণিকক্ষ, ১৫টি কর্মশালা ও উন্নত মানের গবেষণাগার। সরকারি-বেসরকারি গবেষণা প্রকল্পের বরাদ্দও বৃদ্ধি পেয়েছে; উদাহরণস্বরূপ দুইজন শিক্ষক সাম্প্রতিক বছরগুলোতে ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিবেশগত বিষয়ে গবেষণার জন্য।


শিক্ষার্থীর বক্তব্য: 

বুটেক্সের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আ.ন.ম. মাহফুজ রাইহান ওহি বলেন , বুটেক্স শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি স্বপ্ন গড়ার এক নির্ভরতার ঠিকানা। ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করায় একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। এই ক্যাম্পাস আমাকে শৃঙ্খলা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের শিক্ষা দিয়েছে, যা ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে। শিক্ষকদের নিষ্ঠা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় বুটেক্স আজ দেশের টেক্সটাইল শিক্ষায় শীর্ষস্থানে। আগামী দিনে গবেষণা ও আন্তর্জাতিক অঙ্গনে বুটেক্স আরও এগিয়ে যাবে—এটাই আমার প্রত্যাশা।


অর্জনসমূহ:

 বুটেক্স এর শিক্ষার্থী ও শিক্ষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করছে। উদাহরণস্বরূপ, ২০২২ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক “বিশেষ অবদানের জন্য পুরস্কার” প্রদান করা হয় বুটেক্সকে। আন্তর্জাতিক পর্যায়ে বুটেক্সের শিক্ষক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন শায়ক তার উদ্ভাবনী ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ ধারণার জন্য গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন সুযোগ–সুবিধা এসেছে। এ ছাড়াও শিক্ষকরা সরকারি উদ্যোগে গবেষণা বরাদ্দ পেয়েছেন ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করছেন, যা বুটেক্সের গবেষণা ক্ষেত্রে অগ্রগতি নির্দেশ করে।


সমাবর্তন: দীর্ঘ অপেক্ষার অবসান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বুটেক্সের ইতিহাসে  যুক্ত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চলতি মাসের ২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বুটেক্সের প্রথম সমাবর্তন। প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে বিশ্ববিদ্যালয়টি যখন ১৬ বছরে পদার্পণ করছে, ঠিক সেই সময়েই এই আয়োজনকে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তনদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


কর্মসংস্থানে সাফল্য:

 বুটেক্সের স্নাতকরা দীর্ঘমেয়াদে নানা ক্ষেত্রে কর্মরত রয়েছে। সরাসরি টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে যেমন স্পিনিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, ওয়াশিং ইত্যাদি বিভাগে বিপুল পরিসরে নিয়োগযোগ্যতা আছে তেমনি প্রাতিষ্ঠানিক কাজে (ইঞ্জিনিয়রিং, ম্যানেজমেন্ট) তাঁদের চাহিদা রয়েছে।  ফলে বুটেক্সের শতভাগ গ্র্যাজুয়েটই পাসের সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে থাকে; অনেকে মাসে ২৫–৩০ হাজার টাকা থেকে ৫০–৬০ হাজার টাকা বেতন পান। বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, অর্থ-প্রশাসন ও প্রযুক্তি খাতেও বুটেক্সের স্নাতকদের চাহিদা আছে। প্রতিবছর বুটেক্সের বিভিন্ন  শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যাত্রা করছে।


ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য: 

বুটেক্স প্রশাসন বিশ্ববিদ্যালয়কে আরো আধুনিক ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে কয়েকটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে শিক্ষার্থীদের জন্য একটি ১৩ তলা বিশিষ্ট শিক্ষা–গবেষণা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটিতে কেন্দ্রীয় ল্যাবরেটরি, বিনোদন কেন্দ্রসহ নতুন শিক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। এর আগে ২০১৮ সালে চালু করা হয়েছিল পিজিডি প্রোগ্রাম এবং ২০২৪ সালে শুরু হয়েছে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’ কর্মসূচি, যা দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে। পাশাপাশি উপাচার্য অধ্যাপক ভ. মো. জুলহাস উদ্দিন ভবিষ্যতে আরও গবেষণা ভিক্তিক অনুষদ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেছেন। অতীত ১৫ বছরে অর্জিত অগ্রগতিকে ভিত্তি করে বুটেক্স সামনে দেশে বস্ত্রশিল্প এবং উচ্চশিক্ষায় নেতৃত্ব দেয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

আরও খবর





১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করলো বুটেক্স

১১৭ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে