‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর(শনিবার)। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রায় একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।


সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। 



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন "টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজ" থেকে বুটেক্স বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০১০ সালে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক মো: মাসউদ আহমেদের সময় থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। এরপর চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সময় সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত হলেও রাজনৈতিক অস্থিরতা ও নানা কারণে সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। অবশেষে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন এর সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।


সমাবর্তন অনুষ্ঠানটি সম্পর্কে নিজের অনুভূতি জানিয়ে ৪১তম ব্যাচের ইয়ার্ন ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন জানান, "কবি ফররুখ আহমদের লেখা 'রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?' কবিতার পঙক্তির মতো যেন সকল বুটেক্স গ্রাজুয়েটদের ব্যাকুলতা ছিল যে কবে বুটেক্সের আকাশে অমানিশা কেটে গিয়ে দেখা যাবে কাঙ্ক্ষিত সেই সমাবর্তনের চাঁদ? অবশেষে  সকলের মতো আমারো অপেক্ষার প্রহর শেষে আগামী ২৭ ডিসেম্বর হতে যাচ্ছে বুটেক্সর প্রথম সমাবর্তন। কালো গাউন গায়ে চাপিয়ে আর ক্যাপ আকাশে উড়িয়ে আরও একবার প্রানপ্রিয় ক্যাম্পাসে প্রবাহিত হোক আনন্দ, উচ্ছ্বাসের ধারা।"


বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, "আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে অনেকদিন পর এই বহুল আকাঙ্ক্ষিত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশা করব আয়োজকরা খুব সুন্দর একটি সমাবর্তন আয়োজন করবে। আমি অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।"


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, "দীর্ঘদিন পর অবশেষে আমরা বুটেক্সের ১ম সমাবর্তন আয়োজন করতে পারছি এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। যদিও আরও আগেই সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে নানা কারণে নির্ধারিত সময়ে আয়োজন করা যায় নি। সমাবর্তন যাতে সুষ্ঠু ভাবে আয়োজন করা যায় এজন্য আমরা বিভিন্ন কমিটি তৈরি করেছি। শনিবার আমরা সমাবর্তনের জন্য নিবন্ধিত গ্রাজুয়েটদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। সুষ্ঠু ভাবে সমাবর্তনটি আয়োজন করার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।"


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩২-৪৪তম ব্যাচ পর্যন্ত গ্রাজুয়েট নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিবন্ধিত গ্রাজুয়েট প্রতিনিধিদের সাথে আগামী ২৯ নভেম্বর(শনিবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

আরও খবর

বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

৪৬ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে