পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ববি শিক্ষার্থী নির্যাতন মামলায় ১১ আসামী গ্রেফতার

© সংগৃহীত ছবি


মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানায় করা এ মামলায় ১১ জনকে আসামী করেন আহত রাজু মোল্লা। মঙ্গলবার রাতে মামলাটি রুজু করে পুলিশ প্রশাসন।


মামলার আসামীরা হলেন, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিদ মঞ্জু, সিহাব উদ্দিন, মার্কেটিং বিভাগের রমজান আলী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হাসিব রায়হান মুন্না, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রফিকুর রহমান ইমু, একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ নাঈমুর রহমান। 


ইতিহাস ও সভ্যতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফারদিন খান, গণিত বিভাগের দেলোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ ফাত্তাহুর রাফি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আলভির ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের মোঃ শাওন। এছাড়া অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে মামলার আসামী করা হয়েছে। 


এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঐ ঘটনায় আহত এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।এ বিষয়ে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ আর বাদী রাজু মোল্লা বলেন, আমার ওপর হামলায় জড়িত সকলেই দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আমি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। 


উল্লেখ্য, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন কর্মী মার্কেটিং বিভাগের রাজু মোল্লা, মো. মিলন হোসাইন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিফাত হাসানের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে।শেরে বাংলা হলের ২০০৬ নম্বর কক্ষে আটকে রেখে এবং পরে হলের সামনের মাঠে নিয়ে তাদের নির্যাতন করা হয়। পরে প্রভোস্ট আবু জাফর মিয়া খবর পেয়ে এসে তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে