পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ইমন ও প্রবল


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হোসেন সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবল বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে কমিটির অনুমোদন করা হয়। এ সময় কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, সহযোগী অধ্যাপক সুমনা রানী সাহা, সহযোগী অধ্যাপক সুকেন গৌসামী, সহকারী অধ্যাপক শাহানাজ পারভিন রিমি, সহকারী অধ্যাপক মো. রশিদ আল আসিফ স্যার।


সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী, বিগত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো: রাহাত হাসানসহ উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তামিম আহমেদ রিয়ান, রাইসুল ইসলাম রংগন, মনজয় অধিকারী, মরিয়ম খাতুন, মো: নিশান মিয়া এবং বাঁধন শর্মা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম কুমার, মো: আব্দুল রহিম, মো: হাসিব বিশ্বাস, অর্ক সাহা এবং মো: আলীবদ্দীন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাইমন সাদিক হানিফ।


এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে মো: রাহুল হোসেন, দপ্তর সম্পাদক মো: ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক রাতুল হাসান রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ হাসান, আপ্যায়ন সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং ছাত্রী বিষয়ক সম্পাদক বৈশাখী সরকার। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আতিকুর রহমান ও মো: শরীফ হোসেনসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক উপ-সম্পাদককে অন্তর্ভুক্ত করে কমিটিকে গঠন করা হয়েছে।



সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন ব্যাচের মোট ১৬ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন— ২য় ব্যাচের জাহিদ হাসান, ৩য় ব্যাচের সুবর্ণ পাল ও মোস্তাক আহমেদ, ৪র্থ ব্যাচের নাজির আহমেদ মিজু ও লিমা সুলতানা, ৫ম ব্যাচের আলমগীর হোসেন, জয়দেব ঘোষ ও শাহরিয়ার হোসেন রাজু, ৬ষ্ঠ ব্যাচের আনন্দ কুমার দাস ও আশিকুর রহমান আশিক, ৭ম ব্যাচের রেজোয়ান আনজুম রিফাত, ৮ম ব্যাচের তাহসানুল ইমন ও আবুল কাশেম জিহাদ, ৯ম ব্যাচের রাজু আহমেদ ও রাকিবুল ইসলাম এবং ১০ম ব্যাচের মো: রাহাত হাসান। এই শক্তিশালী কার্যনির্বাহী পর্ষদ আগামী এক বছর সংগঠনের সকল প্রকার সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি করবে।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে