পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ মিছিল


ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও ইনকিলাব মঞ্চের কর্মীদের পুলিশের গুলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনক্লাব মঞ্চ। 


শুক্রবার মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়— “আমার ভাই আহত কেন, অন্তর্বর্তী সরকার জবাব চাই”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, “গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদি হবো”।


বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী নাজমুল ঢালি ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার আজ ৫৪ দিন পার হয়ে গেলেও এই অন্তর্বর্তী সরকার কোনো বিচার করতে পারেনি। হাদি ভাইয়ের স্ত্রীকে আজ বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিন্তু সরকারের বাহিনী তাদের ওপর গুলি চালিয়েছে। আমরা মনে করিয়ে দিতে চাই, আমরাই শেখ হাসিনাকে বিদায় করেছি।”


ইনকিলাব মঞ্চ, ববি শাখার আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, “৫৪ দিন অতিবাহিত হওয়ার পরও হাদি ভাই হত্যার বিচার না পেয়ে আমরা রাজপথে নেমেছি। সেখানে আমাদের ববি শাখার মুখ্য সচিব ইফতেখার সায়েমও আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে গুলি চালাতে পারে? আমরা এর সুষ্ঠু বিচার চাই। প্রয়োজন হলে আমরা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামব।”


Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে