পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত, প্রধান অতিথি যুক্ত হলেন অনলাইনে


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।


নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথির সশরীরে উপস্থিত না থাকায় তা কিছুটা বিলম্বিত হয়ে শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে বাসার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ায় ইউজিসি চেয়ারম্যান সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তবে তিনি ইউজিসির কার্যালয় থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।


অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন প্রধান অতিথির অনুপস্থিতির বিষয়টি উপস্থিত সবাইকে অবহিত করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।


উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, নবাগত শিক্ষার্থীরা যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের উদ্দেশে আমি বলতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু অন্ধকার দিক ও থাকে। আমি চাই না আপনারা কোনোভাবেই সেই অন্ধকার দিকের দিকে ধাবিত হন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাব রয়েছে; আপনারা এসব ক্লাবে যুক্ত হবেন। ক্লাব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আপনারা মানসিক ও মননশীল উন্নতি লাভ করতে পারবেন।


নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির অনলাইন উপস্থিতি নিয়ে নবীন শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে