পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ববিতে অনুষ্ঠিত হলো ‘আগামীর কণ্ঠ যোদ্ধা ৮.০


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিতর্কচর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘আগামীর কণ্ঠ যোদ্ধা ৮.০’। বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান।


মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ‘৬ দফা’ মঞ্চে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাবিলা বলেন, এই আয়োজন একদিকে যেমন সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা ও বাস্তব সমস্যা তুলে ধরছে, অন্যদিকে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক জনসচেতনতা তৈরি করে। তিনি ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানের এক পর্যায়ে শহীদ ওসমান হাদী-এর স্মরণে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সাধারণ শিক্ষার্থীরা জানান, অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। পাশাপাশি সুশৃঙ্খল ব্যবস্থাপনাও তাদের বিশেষভাবে মুগ্ধ করেছে।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে