পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

তিন মাস সময়ের দুই মাস পার, ববিতে সড়ক নির্মাণে অগ্রগতি নেই


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনিক ভবন–০১ এর সামনে সড়ক নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সময়সীমার দুই মাস পার হলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান ধারা এন্টারপ্রাইজ।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক ভবন–০১ এর সামনে ১৫০ ফুট সড়ক নির্মাণে মোট ৬৪ লাখ ১৬ হাজার ২৪০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২০ নভেম্বর ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী কার্যাদেশ পাওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে কাজ শুরু করার কথা থাকলেও দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।


অভিযোগ উঠেছে, প্রশাসনের দুর্বলতাকে কাজে লাগিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে।

প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ধারা এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব (কালু)। তবে বাস্তবে এই প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভৌত ও অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালনা করে আসছেন আওলাদ হোসেন মনু নামে এক ঠিকাদার। সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণকাজের কার্যাদেশও মনুই পেয়েছেন এবং বাস্তবে কাজটি তিনিই পরিচালনা করছেন।


এ বিষয়ে জানতে আওলাদ হোসেন মনুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মো. মুর্শিদ আবেদিন বলেন, “আমরা ঠিকাদারকে আজও (মঙ্গলবার) একটি সতর্কীকরণ চিঠি দিয়েছি। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।”

কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা সময়ই বলে দেবে।”



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে