বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে রাতভর র্যাগিংয়ের ঘটনার বিচারে ধীরগতি দেখা যাচ্ছে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযুক্তরা এখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ২৬ নভেম্বর রাতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মানসিক নির্যাতনের শিকার হওয়ার পর ৩০ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্তাব্যক্তির কাছে লিখিত অভিযোগ দেন।
পরবর্তীতে ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ৩ ডিসেম্বর তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায় এবং এ বিষয়ে নোটিশও জারি করে।
কিন্তু আজ ৭ ডিসেম্বর অতিক্রান্ত হলেও র্যাগিংয়ের ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি।
ভুক্তভোগী শাহারিয়ার বলেন, “আমার সঙ্গে ঘটে যাওয়া এ অন্যায়ের দ্রুত বিচার যেন নিশ্চিত করা হয়।”
তদন্ত কমিটির সদস্য-সচিব লোকমান হোসেন জানান, “আমরা ঘটনার সত্যতা পেয়েছি। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করবে।”
২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৬ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
৫৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
৭৭ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩৩ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে