পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


বরিশাল বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বর্ণাঢ্য এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংস্থার সিনিয়র, জুনিয়র, সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।


সাধারণ সম্পাদক তানভীর হাসান সাকিব বলেন, ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে একে অপরের সহযোগী হয়ে উঠুক এই সংগঠনের সবচেয়ে বড় উদ্দেশ্য। নবীনদের পাশে থাকাই আমাদের দায়িত্ব, আর বিদায়ীদের জন্য রইলো ভবিষ্যতের সফলতার শুভকামনা।


সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আমরা সবসময়ই ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। নতুনরা যেন সঠিক দিকনির্দেশনা পায় এবং বিদায় নেওয়া শিক্ষার্থীরা সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে এটাই আমাদের লক্ষ্য।


অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব, অভিভাষণ এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়ন ও সহযোগিতার জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে