পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ববি উপাচার্যকে প্রতীকী মূলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতীকী ‘মূলা’ পাঠিয়েছেন ববি ইসলামি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা।


আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ( ৪ ডিসেম্বর ) ইসলামি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এই মূলা পাঠায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে আসন সংকট, আবাসন সমস্যা, লাইব্রেরি ও খেলাধুলার মাঠের সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা চলমান রয়েছে।



ববি ইসলামি ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলমান থাকলেও আমরা এর কোনো কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেযা এখন ‘মূলা’তে পরিণত হয়েছে। এই মূলা নিতে নিতে আমরা বিরক্ত। তাই আজ প্রশাসনের দেওয়া সেই ‘মূলা’ প্রতীকী প্রতিবাদ হিসেবে প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি, এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়বে এবং তারা বাস্তব সমাধানের দিকে এগোবে।



ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুর হোসাইন বলেন , বরিশাল বিশ্ববিদ্যালয়ের নানা সংকট যার কোনো প্রতিকার নাই , একটা মাত্র খেলার মাঠ সেটা পড়ে আছে , শিক্ষকদের পদন্নোতি দিয়ে তাদের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে , রাস্তাগুলোর বেহাল দশা সেগুলোর প্রতি প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই , আমরা সকল সংকটের দ্রুত সমাধান চাই।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে