পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে রাতভর র্যাগিং, চার সদস্যের কমিটি গঠন


বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের ওপর ইমিডিয়েট সিনিয়রদের দ্বারা মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।


রেজিস্ট্রার কার্যালয় থেকে ১ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা অফিস আদেশে জানানো হয়, গত ২৬ নভেম্বরের ঘটনাটি যাচাই–বাছাই এবং দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।


তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল এবং সদস্য সচিব পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া।


অফিস আদেশে বলা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।


এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম সাংবাদিকদের বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। র‌্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এবং তাদের প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


উল্লেখ্য, অভিযোগকারী শিক্ষার্থী মুশতাকিম মজুমদার ৩০ নভেম্বর প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি ইমিডিয়েট সিনিয়রদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে