পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আহত শিক্ষার্থীদের বিভিন্ন ফি মওকুফ করল বরিশাল বিশ্ববিদ্যালয়


জুলাই-আগস্ট ২০২৪ সালের অভ্যুত্থানে আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তালিকাভুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি ও সিন্ডিকেটের একাধিক সভার সিদ্ধান্ত ও অনুমোদনের ভিত্তিতে এ অফিস আদেশ জারি করা হয়।


রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত পরিপত্রে বলা হয়, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের বেতন, পরীক্ষা ফি, পরিবহন ফি, বিভাগ উন্নয়ন ফি এবং হলের সকল ধরনের ফি মওকুফ করা হয়েছে। এর ফলে ওই শিক্ষার্থীদের আর কোনো ফি প্রদান করতে হবে না।


এছাড়া, পরিপত্রে আরও উল্লেখ করা হয়—যদি কোনো তালিকাভুক্ত আহত শিক্ষার্থী মওকুফ ঘোষণার পরও সংশ্লিষ্ট ফি পরিশোধ করে থাকেন, তবে তার আবেদনের ভিত্তিতে সেই অর্থ সমন্বয় অথবা ফেরত প্রদান করা হবে।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানার স্বাক্ষরে জারিকৃত এ আদেশে সংশ্লিষ্ট সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, অর্থ ও হিসাব দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিষয়টি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, একাডেমিক কাউন্সিলের ৫০তম সভার (২৩/০৬/২০২৫) আলোচ্যবিষয়-১ এর সিদ্ধান্ত (ক), অর্থ কমিটির ৪৬তম সভার (২১/০৮/২০২৫) আলোচ্যবিষয়-৩১৬ এর সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯০তম সভার (২৯/০৮/২০২৫) আলোচ্যবিষয়-১৩২১ ও ৯১তম সভার (১১/১০/২০২৫) আলোচ্যবিষয়-১৩২৫ (খ) এর অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।




Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে