পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ববিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে নিয়ে লাইভ: শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ




বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) 'লিংকার্স ইন বরিশাল ইউনিভার্সিটি' নামে একটি ফেসবুক পেইজে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা শাহবাজ মিয়া শোভনকে নিয়ে লাইভ সম্প্রচার করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টায় 'সরাসরি শাহবাজ মিয়া শোভনের সাথে' শিরোনামে এই লাইভটি প্রচারিত হয়, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।


 লাইভ সম্প্রচারের মাত্র কয়েক ঘণ্টা আগে পেইজটি থেকে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতাকে নিয়ে লাইভ করার ঘোষণা দেওয়া হয়। প্রচারিত ব্যানারে 'আওয়ার বিগেস্ট গেস্ট এভার' লিখে 'ব্লাক স্টোরিজ' শিরোনাম ব্যবহার করা হয়।


বর্তমানে ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও, এই লাইভের মাধ্যমে সংগঠনটিকে পুনরায় আলোচনায় আনা এবং তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।


অভিযোগ রয়েছে এই পেইজটি নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অনুসারীদের দ্বারা পরিচালিত হচ্ছে। পেইজটির মডারেটর ইমরান মুন্না ও সাব্বির মাহমুদ দুজনেই নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু ছবিও এই প্রতিবেদকের হাতে রয়েছে। 


তারা নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান জানান দিতে ও ক্যাম্পাসে প্রভাব ধরে রাখতে অনলাইন প্লাটফর্মে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে বলে জানা গেছে। । লাইভে বিতর্কিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় এ সন্দেহ আরো প্রকট হয়েছে।


পেইজটির মডারেটর ইমরান মুন্না ও সাব্বির মাহমুদ—দুজনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি ও তথ্য-প্রমাণ প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান জানান দিতে এবং ক্যাম্পাসে প্রভাব বজায় রাখতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন। সম্প্রতি পেইজটি থেকে এক লাইভ অনুষ্ঠানে বিতর্কিত ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় ওই সন্দেহ আরও প্রকট হয়েছে।


সারাদেশে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচির মাধ্যমে সৃষ্ট নৈরাজ্যের মধ্যে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে এই পেইজের পরিচালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে এই ছাত্রলীগ নেতা তার এলাকাবাসীকে ফেসবুকে একটি বার্তা দেন। তিনি লেখেন, “আমার প্রিয় বরিশাল ৬ বাকেরগঞ্জের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি পালন করার অনুরোধ রইল।”

 

সাধারণ শিক্ষার্থীরা এই লাইভের বিষয়ে তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।তারা বলেছেন, "যে লোক লকডাউন সফল করতে বার্তা দিচ্ছে, ক্যাম্পাসে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, হুমকি দিয়েছে, তাকে নিয়ে এই লাইভ এটা আমাদের জন্য লজ্জার।"


আব্দুল কাদের জীবন নামে এক শিক্ষার্থী ফেসবুকে তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীকে লিংকার্স পেইজ থেকে লাইভে আনার তীব্র নিন্দা জানাই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে আসার পেছনে কে বা কাহারা আছে? দেশ বিরোধী এমন অপরাধমূলক কাজের প্রতিবাদ জানাচ্ছি। জুলাইয়ের প্রথম স্বাধীন হওয়া ক্যাম্পাসের মান ধসিয়ে দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে লাইভে নিয়ে এসে।”

  

ববি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব মো: ইফতেখার রহমান তিনি লিংকার্সের এই পদক্ষেপকে 'ববির সকল বিপ্লবীদের অপমান' হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "আজ লিংকার্স ফ্যাসিবাদী শক্তির রাঘববোয়াল শাহবাজ মিয়া শোভনের সাক্ষাৎকার নিল, যে ইনকিলাব মঞ্চের কমিটি প্রকাশের দিন ফেসবুক কমেন্টে ইনকিলাব মঞ্চের সদস্যদের হুমকি দিয়েছে... আজ লিংকার্স এই সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে ববির সকল বিপ্লবীদের অপমান করলো। এর নিন্দা জানাই। প্রশ্ন রাখতে চাই, লিংকার্স কার সাক্ষাৎকার নেয়? যে বিপ্লবের শক্তি ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দকে হুমকি দেয় তার?"


পেইজটির এডমিন ও ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী মুক্তাদির রিজভী জানান,“উনি ছাত্রলীগ ছিলেন কিংবা আওয়ামীলীগ ছিলেন কিন্তু ওনি তো বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আওয়ামীলীগের বাইরেও তো সে একজন শিক্ষার্থী। ওনাকে সাবেক শিক্ষার্থী হিসেবে আনা হইছে। সে অনুরোধ করছে তাই তাকে সুযোগ দেয়া হয়েছে। এর বাইরে কিছু না ।”



Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে